Skip to main content

Posts

Showing posts with the label আখতারুজ্জামান ইলিয়াস

খোয়াবনামা

খোয়াবনামা   বাংলাদেশি  কথাসাহিত্যিক  আখতারুজ্জামান ইলিয়াসের  একটি বিখ্যাত উপন্যাস। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে,  মাওলা  ব্রাদার্স   প্রকাশনী থেকে। একই বছরের এপ্রিলে বইটি বেরোয়  পশ্চিমবঙ্গের   নয়া উদ্যোগ  প্রকাশনী থেকে। ওই বছরই উপন্যাসটি  প্রফুল্ল কুমার সরকার স্মৃতি আনন্দ পুরস্কার  এবং  সাদাত আলী আকন্দ পুরস্কার  লাভ করে। এই উপন্যাসটি মূলত  বঙ্গভঙ্গ (১৯৪৭) -এর কিয়ৎকাল পূর্ব এবং পরবর্তী সময়কাল নিয়ে রচিত। এর কাহিনী বিস্তৃতিলাভ করেছে  বগুড়া   জেলার একটি ক্ষুদ্রাকার ও প্রত্যন্ত জনপদে। অঞ্চলটির কেন্দ্রে রয়েছে একটি বিল, যার নাম কাৎলাহার; এবং কাৎলাহার ঘিরে গড়ে উঠেছে গিরিরডাঙা, নিজগিরির ডাঙা, গোলাবাড়ি হাট ইত্যাদি পল্লীসমূহ। এইসব জনপদে প্রাচীনকাল থেকে চলে আসা  ফকির-সন্ন্যাসী বিদ্রোহ  বিষয়ক বিভিন্ন শ্রুতি বা লোককথা, জোতদারি সমাজব্যবস্থা, তেভাগা আন্দোলন ,দেশভাগ   ও মুসলিম লীগের রাজনীতি, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্পর্ক ও সংকট প্রবৃত্তি এই উপন্যাসের...