বায়ান্নের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস। তবে আয়তনের স্বল্পতার কারণে এটিকে উপন্যাস না বলে উপন্যাসিকা বলা যেতে পারে। বড় গল্প বলাটা হবে অধিকতর শ্রেয়। তবে উপন্যাস, উপন্যাসিকা বা বড় গল্প যে নামেই এটিকে ডাকা হোক না কেন, একটা কথা মানতেই হবে যে জহির রায়হানের এই ‘একুশে ফেব্রুয়ারি’ নিঃসন্দেহে বায়ান্নের ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিনের ঘটনাকে উপজীব্য করে লেখা বাংলা সাহিত্যের অন্যতম সেরা রচনা। D O W N L O A D T H E B O O K